ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈর হাইটেক সিটিতে তামার তার ও পাইপ চুরি, আটক ৬

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট কালিয়াকৈর হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার এবং ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে সোমবার (২৪ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।