ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার- ১

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম (২৫) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার যুবককে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার পর শেরপুর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

এসআরবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি কার্টন থেকে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের নানা স্থানে বিক্রির কথা জানিয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ দত্ত সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার সজিব ইসলামকে শনিবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।