ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় আইনশৃঙ্খলা সভা, মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা (ভোলা):

ভোলার মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক, মাদক পাচার, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও অবৈধ মালামাল পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় ইউএনও খান সালমান হাবীব বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চোরাচালান ও অবৈধ মালামাল পাচারের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন ইউএনও।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’ মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে জানিয়ে তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদারের কথা বলেন।

তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাতের বেলায় মাদক পাচার হচ্ছে কি