ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের সামনে গ্রাহকের আহাজারি, টাকা ফেরতের দাবি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংকের এক গ্রাহক তাঁর জমা করা টাকা ফেরত পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে এসে কান্নায় ভেঙে পড়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) টাকা ফেরতের আবেদন করতে এসে প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে পেরে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

ভুক্তভোগী গ্রাহক বিনা বেগমের দাবি, তিনি অগ্রণী ব্যাংকে টাকা জমা রেখেছেন। ব্যাংকের একজন ক্যাশ কর্মকর্তার মাধ্যমে টাকা লেনদেন করেছিলেন বলে তিনি জানান। তবে টাকা ফেরতের আবেদনে ওই কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগতভাবে ক্যাশ লেনদেনের বিষয় উল্লেখ করতে হবে—এমন কথা জানতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

বিনা বেগম বলেন, “আমি টাকা রেখেছি সরকারি অগ্রণী ব্যাংকে। আমি ব্যাংক থেকেই টাকা ফেরত পেতে চাই। ব্যাংকের কর্মকর্তা আসবেন-যাবেন, আমি কোনো কর্মকর্তাকে চিনি না; আমি ব্যাংককে চিনি।”

এ সময় ব্যাংকের সামনে উপস্থিত কয়েকজন গ্রাহক তাঁর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বলে জানা গেছে। বিনা বেগম তাঁর নিজেরসহ অন্যান্য গ্রাহকের জমা করা টাকা ফেরতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও অর্থ লেনদেনের প্রকৃত বিষয়টি সংশ্লিষ্ট নথিপত্র ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।