ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরী তাসমিন আরা (১৭) ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের বাসিন্দা। স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজ (২২) একই এলাকার বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, তাসমিন আরার সঙ্গে মোস্তাফিজের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভোরে মোস্তাফিজ ও তার এক বন্ধুর সহযোগিতায় বিয়ের উদ্দেশ্যে তাসমিনকে স্থানীয় একটি আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা ক্যাম্প-২৭ জাদিমুড়া সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদার নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ এপিবিএনের একটি দল অভিযান চালায়। পরে বি/৩ ব্লকে স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এপিবিএন জানায়, কিশোরীর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন বলে জানান। পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।