ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে নসিমন-ইঞ্জিনচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগরে নসিমন ও ইঞ্জিনচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের আল-আমিন বাজারের কাজী অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল হোসেন ইঞ্জিনচালিত রিকশা নিয়ে ফুলতলা থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি নসিমন আল-আমিন বাজার থেকে আর্সেনিকমুক্তকরণ কল ও সরঞ্জাম নিয়ে ফুলতলার দিকে যাচ্ছিল। কাজী অফিসের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে রিকশাচালক বিল্লাল হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, ঢাকা-শ্রীনগর-দোহার সড়কটি অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

সড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।