ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সি/৫ ব্লকের একটি খালি জায়গায় অভিযান চালানো হয়। জায়গাটি স্থানীয় বাসিন্দা মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে অবস্থিত।

অভিযানসংশ্লিষ্ট সদস্যরা প্রায় এক ফুট মাটি খুঁড়ে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করেন। সেটির ভেতরে পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৫০টি নীল রঙের পলিপ্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর টেকনাফ থানায় মামলা নম্বর ৮৫ দায়ের করা হয়েছে।