ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

গলাচিপায় ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!



শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী জেলা প্রতিনিধি: 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভাধীন ডা. জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনে পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ২৩ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১. মো. রাজা হাওলাদার (৩২), পিতা—মৃত এহসান হাওলাদার, সাং—মুসলিমপাড়া (৮ নম্বর ওয়ার্ড), গলাচিপা পৌরসভা। ২. মো. রাকিব হাওলাদার (২৫), পিতা—মো. রিয়াজ হাওলাদার, সাং—চর কাজল (২ নম্বর ওয়ার্ড), ইউপি—চর কাজল।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৪৫, তারিখ-২৫/০৮/২০২৬। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বহন করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে ইয়াবা উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।