ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তন্ময় দেবনাথ, রাজশাহী:

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- মোঃ ইমন হোসেন (২১), পিতা- মোঃ তসলিম আলী, সাং- আচুয়া ভাটা এবং মোঃ তরিকুল ইসলাম বিশাল (২৪), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- সি এন্ড বি মোড়। উভয়ের থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম গত ২৮ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পিছনে সুপার ইট ভাটার সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ (ষাট) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।