ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে গজারি বনে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!



শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়রা বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গজারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মশিউর রহমানের মরদেহ অর্ধঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি কালিয়াকৈর থানায় জানানো হলে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পরে পিবিআইয়ের সহযোগিতায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মশিউর রহমান (৫০) রংপুর জেলার গঙ্গাচড়া থানার রাজবল্লভ গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর জিএম গার্মেন্টসে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।