ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ২০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত পলাতক আসামি সুজাত পালিয়ে যায়।

সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় পলাতক আসামি সুজাতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মদ ক্রয়-বিক্রয়ের অভিযোগে আবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়।

আটক আবুল হোসেন যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের পাঁচু শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় সুজাতের বাড়িতে তিনি ও তার সহযোগীরা মদ ক্রয়-বিক্রয় করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজাত কৌশলে পালিয়ে যায়। এ সময় আবুল হোসেনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়।

আটক আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।