ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অপহরণ মামলার পলাতক আসামি মিন্টু টেকনাফে গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, ফেনী:

ফেনীর চারটি চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টু (২৫)কে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ফেনীর চারটি অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে গত ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with