ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ১০০ পিচ নিষিদ্ধ ইয়াবা সহ দুই যুবক আটক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃকানরুল হোসেন সুমন, মনপুরা:

ভোলার মনপুরায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২ টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে।

আটককৃত দুই যুবক হলেন, মোঃ আল-আমিন (২৫) ও মোঃ শাকিল (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় গোপন খবরে পুলিশ উপজেলার রামেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আটককৃত দুই যুবক আল-আমিন ও শাকিলের কাছ থেকে শতাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদেে বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ।

এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, পুলিশি অভিযানে শতাধিক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়।