ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে প্লে ক্লাসের উদ্বোধন

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে প্লে ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ রানা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. শফিকুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ, মাওলানা নুরুল ইসলাম, জসিম উদ্দিন, সুমাইয়া, মমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে প্লে শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ ফ্রি ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলেমননেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলটি শ্রীনগর উপজেলার একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মেধা পরীক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।