ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদে আইন পাস ও আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর আর কোনো নবী আসবেন না—ইসলামের এ মৌলিক বিশ্বাসের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাসের দাবিতে ঢাকার নবাবগঞ্জে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বরকতুল্লার অনুসারী ও আহমদিয়া সম্প্রদায়কে (কাদিয়ানী) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিও জানিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ অংশ নেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জের ঐতিহাসিক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ এ সম্মেলনের আয়োজন করে।

আমীরে খতমে নবুওয়াত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর (দা.বা.)-এর সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বক্তব্য দেন মুফতি খলিল আহমদ কাসেমী কোরাইশী, মুফতি হাসান মাহমুদ রাজশাহী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আওরঙ্গজেব ফারুকী, মাওলানা রশিদ আহমদ, মুফতি সাইদ নূর, মাওলানা হুসাইন আহমদ ও মুফতি রিজোওয়ান রফিকী ও মুফতি লোকমান সাদিসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পর আর কোনো নবী আসবেন না—এ বিশ্বাস মুসলমানদের অন্যতম মৌলিক ধর্মীয় বিশ্বাস। এ বিশ্বাসের পরিপন্থী কোনো মতবাদ তাঁরা গ্রহণযোগ্য মনে করেন না। এ বিষয়ে জাতীয় সংসদে সুস্পষ্ট আইন প্রণয়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে বক্তারা তাঁদের ভাষায় খতমে নবুওয়ত অস্বীকারকারী বরকতুল্লার অনুসারী ও আহমদিয়া সম্প্রদায়কে (কাদিয়ানী) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিও উত্থাপন করেন। এ দাবির পক্ষে উপস্থিত মুসল্লিরাও সমর্থন জানান।