মো. হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নে জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ডি.কে. কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বকুল মজুমদার, ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সাহাবুদ্দীন সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী এবং সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর সবুর।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জামাল হোসেন, মো. শরিফুল ইসলাম বাবু, ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোছা. রাবিনা আক্তার এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম (মাস্টার)। টুর্নামেন্টের স্পনসর ছিলেন ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবলু সরকার।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ধর্মগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামীম মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. রকিম এবং ধর্মগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সুহানুর রহমান (সজিব)।
ধর্মগড় যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

