ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সংস্কৃতির বৈচিত্র্যে সম্প্রীতির বন্ধন, টেকনাফে উৎসব

অনলাইন সংস্করণ
আগস্ট ১২, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির তরুণদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে কুতুবদিয়াপাড়া জবা পিস ক্যাম্পের সামনে আয়োজিত ‘কালচারাল ফেয়ার অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল-২০২৬’ অনুষ্ঠানে হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির প্রায় পাঁচ শতাধিক ইয়ুথ পিসবিল্ডার অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, রাখাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

আয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক নিয়ে একাধিক স্টল সাজানো হয়। এসব স্টলে ছিল নানা ধরনের মুখরোচক খাবার এবং নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক। পাশাপাশি নাচ, গান, খেলাধুলা ও নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় সাংস্কৃতিক বৈচিত্র্য।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে দূর-দূরান্ত থেকে আসা শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য ও নাটক পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পীরা। এতে হোস্ট ও রোহিঙ্গা তরুণদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “সংস্কৃতি মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে বন্ধুত্ব তৈরি করে। হোস্ট ও রোহিঙ্গা তরুণদের এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রাখাইন সম্প্রদায়ের মংটিন অং বলেন, “আমাদের সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সম্প্রীতি ও মানবিকতার জায়গায় আমরা সবাই এক। তরুণদের নেতৃত্বে এমন আয়োজন ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখাইন সম্প্রদায়ের গ্রামপ্রধান মংটিন অং, সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাদ্দাম হোসেন সাজ্জাদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম। এতে সহযোগিতা করেন নাজির হোসাইন, আসিফ মাহমুদ, আসমা আক্তারসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, ভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি হোস্ট ও রোহিঙ্গা তরুণদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

আদমদীঘিতে জাল নোটসহ একজন গ্রেপ্তার

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with