ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

মো. নুর হোসেন, কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ইউপি সদস্য আবদুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৭-৮ জনের একটি দল অস্ত্রসহ ইউপি সদস্য আবদুল খালেকের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদের ধাওয়া করেন।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অন্যরা পালিয়ে গেলেও মাসুম পালাতে পারেননি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুটি জিআই পাইপ এবং বিভিন্ন রঙের চারটি মুখোশ জব্দ করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক আবদুল খালেক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মাহফুজ হোসেন মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Share this news as a Photo Card

14 August 2026

পুঠিয়ায় টাস্কফোর্সের অভিযানে ২ হাজার লিটারের বেশি চোলাই মদ জব্দ

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with