ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

ওমর ফারুক আহম্মদ, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতা সেতু এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সাহতা ইউনিয়ন পরিষদের প্রশাসক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জরিমানাপ্রাপ্ত রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদরের পিউরি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ড্রেজার দিয়ে সাহতা ইউনিয়নের ধনাইখালি নদীর সাহতা সেতু এলাকায় সরকারের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। তবে বাজিতপুরের রফিকুল ইসলাম দণ্ডিত হলেও অভিযোগের নেপথ্যে থাকা স্থানীয় প্রভাবশালীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with