ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে অভিযান, ৫০টি চায়না দুয়ারী জাল ধ্বংস

Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের বকচর এলাকায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবেলউদ্দিনের নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরমান আলীর উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানকালে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল, বাঁশের বাধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ৩০০ মিটার দীর্ঘ ৫০টি চায়না দুয়ারী জালসহ অন্যান্য অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সংশ্লিষ্ট মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with