ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মদপানে বাধা দেওয়ায় সমিতির সভাপতিকে মারধর, টাকা ছিনতাই

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় মদ পানে বাধা দেওয়া ও ছিনতাই প্রতিরোধে কথা বলার জেরে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাককে মারধর করে ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১২ আগস্ট বিকেলে শহরের পুরাতন ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা, মদ্যপানে বাধা দেওয়া এবং ফলিয়া ব্রিজ এলাকায় ছিনতাই প্রতিরোধে সোচ্চার হওয়ার কারণে কয়েকজন ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে যাওয়ার সময় পুরাতন ব্রিজসংলগ্ন এলাকায় আমিন খা, কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর ও পূর্বপাড়া এলাকার ওহাবের ছেলে চিনজন তার পথরোধ করেন। এ সময় তারা তাকে মারধর করেন এবং পকেটে থাকা ৮ হাজার ৫০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক বলেন, “মদপান ও ছিনতাই প্রতিরোধে কথা বলার কারণে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন আমাকে একা পেয়ে মারধর করে টাকা নিয়ে যায়। চিকিৎসা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত আমিন খা, জাহাঙ্গীর ও চিনজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with