ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিতে ইউসিবির নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএফআরএস-৯ অনুসরণ করে প্রত্যাশিত ঋণ ক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) ভিত্তিক প্রভিশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

এ লক্ষ্যে র‍্যাপটাস রেজোলিউট লিমিটেড ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সঙ্গে একটি চুক্তি করেছে ইউসিবি। সম্প্রতি ব্যাংকটির করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবির ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রভিশনিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার পাশাপাশি আর্থিক প্রতিবেদনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় ইউসিবি র‍্যাপটাসের জিআরসি স্ফিয়ার (GRC Sphere) সফটওয়্যার বাস্তবায়ন করবে। এর মাধ্যমে ঋণসংক্রান্ত ঝুঁকি আরও কার্যকরভাবে মূল্যায়ন করা এবং বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের সম্ভাব্য ক্ষতির মাত্রা বিশ্লেষণ করা সম্ভব হবে।

সফটওয়্যারটির মাধ্যমে মূল্যস্ফীতি, সুদের হার, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক বিবেচনায় নিয়ে ঋণের ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণ করা যাবে। ফলে ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকটি আরও তথ্যনির্ভর ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নাবিল মুস্তাফিজুর রহমান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, প্রকল্প ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাপটাস রেজোলিউট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুপ ফারুক এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার খালেদ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি জানিয়েছে, নতুন এ ব্যবস্থা চালু হলে ইসিএল মূল্যায়ন আরও নির্ভুল ও তথ্যনির্ভর হবে। একই সঙ্গে ঋণঝুঁকি শনাক্তকরণ, পরিমাপ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড অনুসরণে ব্যাংকের সক্ষমতা আরও জোরদার হবে।