আগস্টে আয়োজিত তিনটি গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’।
সম্প্রতি ঢাকায় উপায়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আগস্টে আয়োজিত ‘অ্যাড মানি উইক ১’, ‘অ্যাড মানি উইক ২’ এবং ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) উইক ৩’—এই তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের উপায়ের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
তিন ক্যাম্পেইনের তিনজন বিজয়ীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে দুজন পেয়েছেন ৫০ হাজার টাকা করে এবং একজন পেয়েছেন ১ লাখ টাকা ক্যাশ রিওয়ার্ড।
অনুষ্ঠানে উপায়ের প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের অভিনন্দন জানান।
উপায় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কার জয়ের সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

