ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আতাহরুল ইসলাম আতা সভাপতি, মবিনুজ্জামান মিল্টন সিনিয়র সহ-সভাপতি, মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মানিক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাসেম আহমেদ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে শেরপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে শেরপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।