মোঃ আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য থাকার অভিযোগ তুলে এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মোট চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপচাঁচিয়া থানার জয়পুরপাড়া এলাকায় দিনাজপুরের বোচাগঞ্জ থানার বাসিন্দা সুলতান মাহমুদ রিফাত ও তাঁর স্ত্রীর পথরোধ করেন রাকিবুল, সানজিদ ও নাইম। এ সময় তাঁদের কাছে মাদকদ্রব্য রয়েছে—এমন অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে রিফাত ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—জয়পুরপাড়ার মো. দেলোয়ারের ছেলে রাকিবুল, আব্দুস সোবহানের ছেলে সানজিদ ও মো. মুকুলের ছেলে নাইম।
এদিকে, একই রাতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জলকে রাইকালি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুপচাঁচিয়া উপজেলার বরিয়া গ্রামের তালেবের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠ

