ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃআনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবে সাথে সাথে“কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়নেই সমৃদ্ধ বাংলাদেশ।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি দেশব্যাপী কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই দুপচাঁচিয়ায় স্থানীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

প্রথম দফায় দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ৮৯৪ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। কৃষকদের সরকারি কৃষি সহায়তা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে নির্ধারিত কৃষি উপকরণ ও বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজতর করতে কৃষক কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।