ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে শেখ আব্দুল আহাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া এলাকায় মরহুম শেখ আব্দুল আহাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা নলবিল জমত আলী-উম্মতন বিবি মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রায় এক হাজার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুম শেখ আব্দুল আহাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর দাদা, জামশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হামিদ-এর রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক লিয়াকত সরকার, শেখ আমিনুর ইসলাম, আব্দুস সালাম, মামুন, নাসির, ইমন ও সিরাজুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মরহুম শেখ আব্দুল আহাদের পিতা ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মো. পলাশ অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর প্রয়াত সন্তান আহাদসহ পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের জন্য আল্লাহর রহমত, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।

দোয়া মাহফিল শেষে মরহুম শেখ আব্দুল আহাদ, তাঁর দাদা মরহুম আব্দুল হামিদসহ সকল প্রয়াত মুসলমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।