ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের খামতিয়র ও বদিপুর গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাজি মো. নুরমিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, “কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় খামতিয়র ও বদিপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, আবুতাহের, আবদুল মান্নান মহরী, আবদুল কালাম, আনোয়ার হোসেন, আজাদ মাস্টার, হাজি জয়নুল্লা, ফারুক মিয়া, রইছ মিয়া, সেক্রেটারি সাজিদুর রহমান, জনাব আলী, আমির উদ্দিন মেম্বার, ফরিদ মিয়া, নুরুল হক মেম্বার, মজিদ মিয়া, আকবর আলী, মেহেরাজ আলী, শফিকুল ইসলাম, ইমান আলী, ইউসুফ আলী, সৈকত আলী, কালাই মিয়া, সওয়াব আলী ও সফর আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।