ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে গণসংহতি আন্দোলনে ১২০ জনের যোগদান

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো. হামিম রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গণসংহতি আন্দোলনের (জিএসএ) যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ১২০ জন নতুন সদস্য সংগঠনটিতে যোগদান করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে ইউনিয়ন গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের মধ্যে ১০০ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাচ্চু ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, বাংলাদেশ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ প্রামাণিক এবং বাংলাদেশ যুব ফেডারেশনের সংগঠক নাজমুল হুদা রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সদস্য ও গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য মো. মনিরুল ইসলাম (মানিক)। এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন গণসংহতি আন্দোলনের সহসভাপতি মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য মো. রবিউল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে সাধারণ মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১২০ জন নতুন সদস্যের যোগদানের মধ্য দিয়ে ধর্মগড় ইউনিয়নে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।