ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মু. অলি উল্লাহ ইয়াছিন, নোয়াখালী:

“একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান—সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ।” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর মোক্তার বাড়ি সংলগ্ন দাখিল মাদ্রাসা এবং মধ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও জেলা শিল্প ও সাহিত্য সম্পাদক নাসিমূল গনি চৌধুরী মহল।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।