ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আট্টিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নিরু মিয়ার প্রার্থিতা ঘোষণা, এলাকাবাসীর সমর্থন

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলা আট্টিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আট্টিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম নিরু মিয়া। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে তিনি তার এই আগ্রহের কথা জানান।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও দলীয় নেতাকর্মীদের অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী নিরু মিয়া বলেন, “আট্টিগ্রাম ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে। এলাকাবাসী ও মুরুব্বিরা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন এবং জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি আট্টিগ্রামকে একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন এবং অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”

নিরু মিয়ার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে ইউনিয়নের দেলুয়ার হোসেন সরদার বলেন, “নিরু মিয়া আমাদের এলাকারই সন্তান। সে দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছে। বিপদে-আপদে ডাকলে তাকে সবসময় কাছে পাওয়া যায়। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য তার মতো একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষের চেয়ারম্যান হওয়া প্রয়োজন। আমরা এলাকাবাসী তার পাশে আছি।”

বিশিষ্ট সমাজসেবক গাজী রফিক মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, “ইউনিয়ন পরিষদের সঠিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরু মিয়ার বিকল্প নেই। সে দলের সাধারণ সম্পাদক হিসেবে যেমন সফল, তেমনি একজন মানুষ হিসেবেও অত্যন্ত বিনয়ী। আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে আমরা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

উল্লেখ্য, নিরু মিয়ার প্রার্থিতা ঘোষণার পর থেকেই আট্টিগ্রাম ইউনিয়নের সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।