ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আটিগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শরিফুল ইসলাম নিরু

অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি:

আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম নিরু। দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম নিরুর পরিবার দীর্ঘ সময় ধরে আটিগ্রাম ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর বাবা দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর মা টানা দুই যুগ (২৪ বছর) আটিগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) হিসেবে সফলভাবে জনপ্রতিনিধিত্ব করেছেন।

বাবা-মায়ের সেই সততা, নিষ্ঠা ও জনসেবার আদর্শকে ধারণ করেই শরিফুল ইসলাম নিরু ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন।

প্রার্থিতা প্রসঙ্গে শরিফুল ইসলাম নিরু জানান, তাঁর বাবা ও মা দীর্ঘকাল ধরে আটিগ্রাম ইউনিয়নের মানুষের সেবা করেছেন। তাঁদের দেখানো পথে হেঁটে তিনিও একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল আটিগ্রাম ইউনিয়ন গড়ে তুলতে চান। আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।