ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫, ট্যাপেন্টাডল উদ্ধার

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ২২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাফি সাব্বির আহমেদ সাগর, ছানোয়ার এবং মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত মমতাজ খাতুনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গোবিন্দপুর শাহপাড়া গ্রামের জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান চেনু (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, জয়পুরপাড়া এলাকায় মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় আল মাজহারুল ইসলাম (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৪ আগস্ট সকালে বাড়ির ভেতরে পানি ছিটানোকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি ও ইট দিয়ে ভুক্তভোগী মুনসুর মন্ডল, তাঁর স্ত্রী ও ছেলে নাহিদ হোসাইনকে মারধর করা হয়। এতে নাহিদ হোসাইন গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দুপচাঁচিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বগুড়া জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with