ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় ‘আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই’: মাহাবুব সেক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোঃ মাহাবুব সেক।

তিনি বলেন, “নগরকান্দায় আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো নগরকান্দার দীর্ঘদিনের সমস্যা, মানুষের হতাশা ও বঞ্চনা।” এ সময় তিনি দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

মাহাবুব সেক বলেন, নগরকান্দার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “নগরকান্দার সাধারণ মানুষের দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। মানুষের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ, মানুষের পাশে থেকে নগরকান্দাকে একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”