আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম পান্নু মুন্সির সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাঘড়া বাজার কাঠপট্টি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাঘড়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে মোহাম্মদ হাবিল খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘড়া বাজার ব্যবস্থাপনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী হরি দাস।
এ সময় বক্তব্য রাখেন মো. সোহরাব বেপারী, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সিরাজুল, মোহাম্মদ নুর ইসলাম শেখ, মুজিবুর রহমান, শেখ মোরশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম পান্নু মুন্সি বলেন, তিনি নির্বাচিত হলে বাঘড়া ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি বাঘড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের সমর্থন, সহযোগিতা ও ভোট কামনা করেন। উপস্থিত স্থানীয়রা তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উঠান বৈঠককে ঘিরে বাঘড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একপর্যায়ে উপস্থিত মানুষের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

