মু. অলি উল্লাহ ইয়াছিন, নোয়াখালী:
নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌমুহনী শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চৌমুহনীর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন। শহর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জহিরুল আলম বলেন, “দাওয়াতি কাজের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোফাখ্খার হোসাইন নাছিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন শহর শাখার সহসভাপতি ফয়েজ আহমেদ, কবির হোসেন, খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মহসিনসহ শহর ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের সংগঠিত করা, তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ দায়িত্বশীলদের নিজ নিজ ইউনিটে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

