ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অধিকার ও ন্যায্যতার দাবিতে শ্রমজীবীদের পাশে জামায়াত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!



ফরিদপুর প্রতিনিধি:

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় ফরিদপুরের কবি জসীম উদসীন হলে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল— “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে অনিবার্য”।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ফরিদপুর অঞ্চল পরিচালক। মাওলানা মোঃ বদরউদ্দীন, প্রধান উপদেষ্টা ও জেলা আমির ফরিদপুর, এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রফেসর আব্দুত তাওয়াব, কেন্দ্রীয় মজলিসে শুরায় সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা, এস,এম শাহজাহান, অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আবুল বাশার, ফরিদপুর জেলা সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।তারা আরও বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ, ন্যায়সংগত আচরণ এবং শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা গেলে কর্মক্ষেত্রে সৌহার্দ্য ও উৎপাদনশীলতা বাড়বে। এ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখা ও জেলার অধীনস্থ সকল উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ সোলায়মান চরভদ্রাসন উপজেলা শাখা, মাওলানা নওশের আলী সভাপতি ভাঙ্গা উপজেলা শাখা, আমীর শিকদার সভাপতি মধুখালী উপজেলা শাখা, জাহিদ মোল্লা সভাপতি ফিরিদপুর সদর উপজেলা শাখা সহ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে তোলা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সাংগঠনিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।