ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. রাজনীতি
  9. লাইফ স্টাইল
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-১ আসনে (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে ভোটের মাঠে লড়বেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

রোববার (৩০ আগষ্ট) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়।

দলের পক্ষ থেকে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আব্দুল হাকিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে। আমরা সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। জনগণ যদি সঠিকভাবে তাদের ভোট দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবে ইনশাআল্লাহ।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর। এ সময় বিভিন্ন উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।