বগুড়া প্রতিনিধি :
আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ (Don’t Miss A Bit) প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে দিবসটি পালিত হচ্ছে। হৃদরোগের ঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হলেও বগুড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারে প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে নিয়মিত চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বগুড়া জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের কার্যক্রম চলছে। এসব কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ‘সিম্পল অ্যাপ’-এর মাধ্যমে রোগীদের ডিজিটাল ডকুমেন্টেশন এবং নিয়মিত ফলোআপ করা হচ্ছে। ফলোআপে অনুপস্থিত রোগীদের ফোন কলের মাধ্যমেও যোগাযোগ করা হয়।
তবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বর্তমানে এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, শুরু থেকে সরকারের অপারেশন প্ল্যানের আওতায় কর্মসূচিটি পরিচালিত হলেও বর্তমানে নতুন অপারেশন প্ল্যান না থাকা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
বগুড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, এনসিডি কর্নারে ১৯ হাজার ৫২০ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগী নিয়মিত সেবা নিচ্ছেন। এর মধ্যে ৯ হাজার ৬০৭ জন শুধু উচ্চ রক্তচাপে আক্রান্ত, ৯ হাজার ৯১৩ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস—দুই রোগেই আক্রান্ত এবং ২০ হাজার ৯৭৩ জন শুধু ডায়াবেটিসে আক্রান্ত।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিবন্ধিত রোগীদের মধ্যে ৬৬ শতাংশের রক্তচাপ স্বাভাবিক বা নিয়ন্ত্রণে রয়েছে। বিপরীতে ১৭ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এবং ১৬ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসছেন না। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় ওষুধ নিয়মিত না পাওয়ার কারণে অনেক রোগী চিকিৎসাকেন্দ্রে নিয়মিত ফলোআপে আসার আগ্রহ হারাচ্ছেন।
জানা গেছে, বগুড়া জেলার এনসিডি কর্মসূচির জন্য সরকারের বরাদ্দ করা ওষুধের সর্বশেষ চালান আসে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তবে ওই চালানও রোগীর চাহিদার তুলনায় অপ্রতুল ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ না হওয়ায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে স

