ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছান ওরফে হোছনকে (৪০) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জাদিমুড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছানকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নেওয়া হয়।

গ্রেপ্তার সৈয়দ হাছান জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২৬ জুলাই ২০২৬ তারিখের সাজা পরোয়ানা নং-৪০/২৬ জারি হয়। মামলার জিআর নম্বর ৬০৯/১৩ (টেকনাফ) এবং বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে বলে এপিবিএন সূত্র জানিয়েছে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।