ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ক্যাশ অফিসার সোহাগ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের আমানতের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকার মিরপুর-১ এলাকার পাইকপাড়া থেকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মুন্সীগঞ্জে নেওয়া হয়।

তবে কী অভিযোগে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।