আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে স্থানীয় জামাতে ইসলামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমির আলহাজ্ব হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, নন্নী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফেজ আরিফুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আহসানুল্লাহ প্রমুখ।
সমাবেশে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

