রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তরে কালকিনি সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও সংগঠনের গঠনতন্ত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও গঠনতন্ত্রের কপি হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ইউনিয়নের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানান তাঁরা।
কর্মকর্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে কালকিনি সাংবাদিক ইউনিয়ন। এ ক্ষেত্রে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান তাঁরা।
এ সময় কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

