ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চান্দহরকে মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ রুহুল আমীন

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. রুহুল আমীন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আজকের তরুণ কণ্ঠ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।

তিনি বলেন, “চান্দহর ইউনিয়নে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চাই। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করব।”

তিনি আরও জানান, নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণকে সেবা দেওয়া, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার উন্নয়ন তাঁর অগ্রাধিকার থাকবে। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

অধ্যক্ষ রুহুল আমীন বলেন, “আমি আপনাদেরই সন্তান। বিগত দিনগুলোতে যেভাবে মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি, আগামীতেও সেভাবে মানুষের সেবা করতে চাই। সুখে-দুঃখে মানুষের পাশে থাকব। কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

এ সময় তিনি চান্দহর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।