ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের, যুগ্মমহাসচিব কামরুল

Link Copied!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নাগরিক ফোরামের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন।

সভায় ২০১৫ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে। চট্টগ্রামবাসীর কাছে এ সংগঠনের বিশেষ গুরুত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের চৌধুরী এবং যুগ্মমহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক ও সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করে শিগগিরই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করবেন।

সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, কালুরঘাটে নতুন সেতু নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, মিডিয়া সন্ত্রাস বন্ধ এবং বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সিডিএর মাস্টারপ্ল্যান সংশোধন অথবা নতুন মাস্টারপ্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মতামত নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। পরে তা সংশ্লিষ্ট সব সংস্থা ও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম এবং কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Share this news as a Photo Card

14 August 2026

কুমিল্লায় ছেলের হত্যা মামলা তুলে নিতে মাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with