ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যশোর জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সন্তোষ স্বর, নিস্তার ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মণিরামপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with