স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিংসহ দৈনন্দিন নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধাও ব্যবহারকারীদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে ব্যস্ত সময়ে অল্প সময়ের মধ্যে ফোনে প্রয়োজনীয় চার্জ নিশ্চিত করা যেমন স্বস্তি দেয়, তেমনি রিভার্স চার্জিং সুবিধা থাকলে প্রয়োজনের মুহূর্তে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া সম্ভব হয়। ব্যবহারকারীদের এমন প্রয়োজন বিবেচনায় রেখে রিয়েলমি তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে দিয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা।
তবে দ্রুত চার্জিংয়ের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হয়েছে ডিভাইসটিতে। এতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের টাইটান ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এতে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে এবং ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব।
এছাড়াও স্মার্টফোনটিতে ৭ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ নিশ্চিত করার কথা জানিয়েছে রিয়েলমি। প্রতিষ্ঠানটির মতে, এই প্রাইস সেগমেন্টে ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রে এটি নতুন মাত্রা যোগ করবে।
ব্যাটারির সক্ষমতার পাশাপাশি বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে রিয়েলমি সি১০০এক্সে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। এতে ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলুশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং এবং ৯০.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে।
পাশাপাশি, ডিভাইসটিতে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে। এর ফলে গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতার পাশাপাশি পড়াশোনা, কাজ, ভ্রমণ ও বিনোদনের ক্ষেত্রেও স্মার্টফোনটি ব্যবহারকারীদের জন্য কার্যকর সঙ্গী হতে পারে।
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে ডিভাইসটিতে। দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য এতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। ফলে পানির ঝাপটা ও ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতে ডিভাইসটি বাড়তি সুরক্ষা দিতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি১০০এক্সে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে বিস্তারিত ছবি ধারণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এছাড়াও ডিভাইসটিতে বেশ কিছু এআই-ভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের পছন্দের ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রাখা হয়েছে। ডিজাইনে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ-অনুপ্রাণিত রাউন্ডেড কর্নার, যা ফোনটিতে আধুনিক ও স্টাইলিশ লুক দিয়েছে।
রিয়েলমি সি১০০এক্স পাওয়া যাচ্ছে গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস—এই দুই রঙে। রয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
-
৪ জিবি + ১২৮ জিবি: ২১,৯৯৯ টাকা
-
৬ জিবি + ১২৮ জিবি: ২৩,৯৯৯ টাকা
স্মুথ মাল্টিটাস্কিং অভিজ্ঞতার জন্য ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র্যাম এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সঙ্গে দ্রুত চার্জিং ও রিভার্স চার্জিং—এই তিন সুবিধাকে একসঙ্গে গুরুত্ব দিয়ে রিয়েলমি সি১০০এক্স মূলত এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করলেও ব্যাটারি নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে চান না।

