ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আলতাফনগর খেহালী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর খেহালী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলুর রহমান। সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মহিত তালুকদার বলেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হেলাল, সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, বিএনপি নেতা আব্দুর রহমান, জালাল উদ্দীন ও আব্দুল মতিনসহ অনেকে।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আলতাফনগর টেকনিক্যাল কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে কলেজের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। মতবিনিময় শেষে তিনি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন।

এ সময় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিলুল্লাহ, প্রভাষক মজিদুর রহমান, মুক্তি শাহিন, অ্যাডভোকেট শামসুর রহমানসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।