মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
গত ১৪ সেপ্টেম্বর রাতে নাগরপুর সদর বাজারের কলেজ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভারতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ বাসভবনে ফেরার পর রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু সরাসরি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি রবিউল আউয়াল লাভলু বলেন, এ দুর্যোগে তিনি ব্যবসায়ীদের পাশে আছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর ও গোলাম মোস্তফা গোলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালীদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

