ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে চুরিতে বাধা, নিরাপত্তাকর্মী খুন

Link Copied!

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আবদুর রহমান (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার জুয়েল রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চুরিতে বাধা দেওয়ায় আবদুর রহমানকে হত্যা করার কথা জবানবন্দিতে স্বীকার করেছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জুয়েল রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে প্রবেশ করেন জুয়েল রানা। এ সময় নিরাপত্তাকর্মী আবদুর রহমান তাকে বাধা দেন। পরে একপর্যায়ে আবদুর রহমানকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেন জুয়েল।

ঘটনার পর অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with